চাকসু নির্বাচন: ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলে ভিপি মাহফুজ, জিএস রশীদ দিনার

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০১ পিএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন' নামে একটি পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করা হয়েছে। প্যানেলে ভিপি পদে লড়বেন মাহফুজুর রহমান, জিএস পদে আর এম রশীদুল হক দিনার এবং  এজিএস পদে লড়বেন জান্নাতুল ফেরদৌস। 

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবনের সামনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্যানেল ঘোষণা করা হয়। 

‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের ভিপি পদপ্রার্থী মাহফুজুর রহমান ২০১৯-২০ শিক্ষাবর্ষের আরবি বিভাগের শিক্ষার্থী। এছাড়া তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) যুগ্ম আহ্বায়ক। প্যানেলের জিএস পদপ্রার্থী আর এম রশীদুল হক দিনার ইতিহাস বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) এর কেন্দ্রীয় সংগঠক। সম্প্রতি তিনি বাগছাস থেকে বহিষ্কার হন। প্যানেলে এজিএস পদপ্রার্থী জান্নাতুল ফেরদৌস ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ব্যাংকিং এণ্ড ইন্সুইরেন্স বিভাগের শিক্ষার্থী।

লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির অভিযোগ তুলে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) থেকে সরে এসে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়েছে বলে জানান প্যানেলের প্রার্থীরা।

প্যানেল ঘোষণায় আয়োজিত সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ জানান, জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী, ক্যাম্পাসের বিভিন্ন দাবি আদায়ে সোচ্চার শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে যুক্ত শিক্ষার্থীদেরকে ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলে অগ্রাধিকার দেয়া হয়েছে।

প্যানেলে খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে মো: তায়েফুল আলম ফরাজী, সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে ইসমাইল হোসেন (ইমন), সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে ওয়ালিদূর রহমান রাফিজ, সহ সাহিত্য-সংস্কৃতি সম্পাদক পদে পার্থ দিবস চৌধুরী, দপ্তর সম্পাদক পদে মো: ইসমাইল,  সহ-দপ্তর সম্পাদক পদে মেহেদী হাসান সোহান, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে সারাহ চৌধুরী, সহ-ছাত্রী কল্যান বিষয়ক সম্পাদক পদে মারিয়া আলম, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে হাসিবুর রহমান রনি, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে তানিয়া আক্তার মাহি, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে আব্দুল্লাহ আল মাহাথির, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মাইনুল ইসলাম, যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে মো: জুবায়ের (লিংকন), সহ-যোগাযোগ ও আবাসন সম্পাদক পদে হাসিবুল হোসাইন সিয়াম, গবেষণা ও উদ্ভাবন সম্পাদক পদে মোঃ তালিফ মিয়া, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সম্পাদক পদে জামাল নাসের, স্বাস্থ্য সম্পাদক পদে সাইফুল ইসলাম (আরহাম), পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে সুমাইয়া সুলতানা নির্বাচন করবেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে পিয়াস হোসেন, মো: সাজ্জাদুল ইসলাম, গোলাম রসুল (সাকিব), সফিউল আলম সফি, সাহাব উদ্দিন (শিহাব) নির্বাচন করবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত