পাকিস্তানি তারকা দম্পতি সাত মাসে বিচ্ছেদের পথে

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮ এএম

বিয়ের সাত মাস পূর্ণ হওয়ার আগেই পাকিস্তানের মডেল ও শোবিজ তারকা সাবান উমাইস ও আবির আসাদ খান বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে এই খবর জানিয়ে সাবান উমাইস বলেন, “আমি আর আবির আমাদের আলাদা পথ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তার জন্য শুভকামনা; আমাদের বিচ্ছেদ প্রক্রিয়া চলমান।”

সাবান ও আবির মূলত মডেলিং করেই ব্যাপক পরিচিতি পেয়েছেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে বন্ধু ও পরিবারের উপস্থিতিতে তাঁদের বিয়ে সম্পন্ন হয়। সাত মাসের মাথায় এসে তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন, যা তাদের ভক্তদের মধ্যে চরম ধাক্কা সৃষ্টি করেছে।

বিয়ের সময় সামাজিক মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, আবির গোলাপি–সোনালি এমব্রয়ডারি পোশাক, মানানসই দুপাট্টা ও খুসসা জুতা পরে ছিলেন। গয়না ছিল সীমিত—একটি টিকলি ও ফুলের বালা। সাবান পরেছিলেন অফ-হোয়াইট শেরওয়ানি ও খুসসা।

সেদিন শোবিজ অঙ্গনের সহকর্মীরাও নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছিলেন। জনপ্রিয় পাকিস্তানি অভিনেত্রী আয়েজা খান লিখেছিলেন, “আবির আর সাবান! তোমাদের জন্য আমি ভীষণ খুশি। অভিনন্দন।” মডেল সাদাফাত কানওয়ালও মন্তব্য করেছিলেন, “মাশাআল্লাহ, মুবারক হোক।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত