প্রথমবার ঢাকায় আসছেন পাকিস্তানি অভিনেতা ওয়াহাজ আলী

আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

বাংলাদেশে আসছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেতা ওয়াহাজ আলী। সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় খবরটি নিজেই নিশ্চিত করেছেন ওয়াহাজ। অভিনেতা বলেন, ‘হ্যালো বাংলাদেশ, আমি ওহাজ। খুব শিগগিরই অনুষ্ঠিত হতে যাওয়া ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার-এর ব্যাপারে আমি ভীষণ উচ্ছ্বসিত। আপনাদের সবার সঙ্গে দেখা করতে, একসঙ্গে কিছুটা সময় কাটাতে এবং দারুণ কিছু স্মৃতি তৈরি করতে আর অপেক্ষা করতে পারছি না।’ 

তিনি আরও বলেন, ‘তাহলে দেখা হচ্ছে ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার-এ, ইউনাইটেড কনভেনশন সেন্টারে। সেখানে আপনাদের সবার সঙ্গে দেখা হওয়ার অপেক্ষায় আছি। ততক্ষণ পর্যন্ত সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন।’ 

জানা গেছে, আগামী ২ ও ৩ অক্টোবর ঢাকার ইউনাইটেড কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে ‘ইমিরা: দ্য ওয়েডিং চ্যাপ্টার’। এই প্রদর্শনীর সমাপনী আয়োজনে ব্যক্তিগত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওয়াহাজ আলী। এর মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশে আসবেন এই তারকা।

সর্বশেষ সর্বাধিক পঠিত