২১ কিলোমিটার ম্যারাথন জয় তৌসিফের

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৭ পিএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব। এবার ম্যারাথনে অংশ নিয়ে ২ ঘণ্টা ৪৭ মিনিটে ২১ কিলোমিটার দৌড় শেষ করেছেন তিনি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে রাজধানীর হাতিরঝিলে অ্যাক্টিভ প্লাস বাংলাদেশ আয়োজিত ‘হাফ ম্যারাথন ২০২৫’-এ কয়েক হাজার দৌড়বিদের সঙ্গে অংশ নিয়েছিলেন তৌসিফ। তার শরীরে জড়ানো ছিল ফিলিস্তিনের পতাকা। এই ম্যারাথন শেষ করতে পারবেন বলে ধারণাও ছিল না অভিনেতার, তবে নিজস্ব চেষ্টাতেই তা সম্ভব করেছেন। 

অভিনেতা জানান, কোভিডের পর ৫ মিনিট হাঁটলেই হাঁপিয়ে উঠতেন তিনি। সেখানে ২১ কিলোমিটার দৌড়ানো ছিল তার জন্য প্রায় অসম্ভব। এ বিষয়ে তৌসিফ বলেন, ২১ কিমি ম্যারাথন শেষ করতে পারব, এটা আমি কখনো কল্পনাই করিনি। কারণ, কোভিড হওয়ার পর আমার ফুসফুস ৩৫ শতাংশ সংক্রমিত হয়। তখন ১০০ মিটার হাঁটতে গেলে আমার দশ মিনিট বসে থাকতে হতো, বিশ্রাম নিতে হতো। সেখানে এতটা পথ দৌড়ানো সহজ ছিল না। এটা মুখে বলা যত সহজ বাস্তবে অনেক কঠিন। আমি দেখছিলাম, অনেকেই পারছিলেন না, মাঝপথে অসুস্থ হয়ে যাচ্ছিলেন। এরপর তাদেরকে অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরেও আমি থামিনি, পুরো ২১ কিলোমিটার শেষ করেছি। এই সাহসটা করতে পেয়েছি আয়োজক তানভীর ভাইয়ের জন্য। তার উৎসাহের কারণেই ঝুঁকি নিয়েছিলাম।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত