২০০ মিটারেও চমক দেখালেন মেলিসা জেফারসন

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৮ পিএম

টোকিওতে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে নারীদের ১০০ মিটারের পর ২০০ মিটারেও প্রথম হলেন যুক্তরাষ্ট্রের মেলিসা জেফারসন-উডেন। ২৪ বছরের মেলিসা ২০০ মিটারের দৌড় শেষ করেছেন ২১.৬৮ সেকেন্ডে।

মেলিসা যুক্তরাষ্ট্রের প্রথম নারী অ্যাথলেট যিনি বিশ্ব চ্যাম্পিয়নশিপের ১০০ ও ২০০ মিটারে স্বর্ণ জিতলেন। এর আগে সবশেষ ২০১৩ সালে জ্যামাইকার শেলি-অ্যান ফ্রেজার প্রাইস বিশ্ব চ্যাম্পিয়নশিপে দুই ইভেন্টেই (১০০ ও ২০০ মিটার) স্বর্ণ জিতেছিলেন।

এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে ২২.১৪ সেকেন্ড সময় নিয়ে রূপা জিতেছেন গ্রেট বৃটেনের এমি হান্ট। জ্যামাইকার শেরিকা জ্যাকসন ২২.১৮ সেকেন্ডে দৌড় শেষ করে জেতেন ব্রোঞ্জ।

জেতার পর মেলিসা জেফারসন বলেন, 'সবকিছু তেমনভাবেই হয়েছে যেমনটি হওয়ার কথা ছিল। আমি এখন একটু ক্লান্ত। আমি বিশ্বাস করেছি যে স্বর্ণ জিততে পারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত