এনসিপি নেতা হান্নান মাসউদের বাগদান

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ এএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আবদুল হান্নান মাসউদ বাগদান সম্পন্ন করেছেন। 

বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর রাজধানীর কামরাঙ্গীরচরে জেদনীর বাসায় দুই পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে এই আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

হান্নান মাসউদ এবং তার জীবনসঙ্গিনী–প্রার্থী শ্যামলী সুলতানা জেদনী দু’জনই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

শ্যামলী সুলতানা জেদনী লক্ষ্মীপুর জেলার বাসিন্দা। তিনি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) কেন্দ্রীয় নির্বাহী সদস্য (সংগঠক) এবং সংগঠনটির মিডিয়া সেলের সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

বাগদান শেষে হান্নান মাসউদ শুক্রবার সৌদি আরবে গেছেন। সেখানে এক সপ্তাহের বেশি সময় অবস্থান করার পর তিনি পবিত্র ওমরা পালন করবেন এবং দলীয় কর্মসূচিতে অংশ নেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত