মাইনর লিগে সাকিবের দারুণ শুরু

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩০ পিএম

ব্যাটিংয়ে ১৭ বলে অপরাজিত ২৭ রান আর বোলিংয়ে ৯ রানে ২ উইকেট। যুক্তরাষ্ট্রের মাইনর ক্রিকেট লিগে এমন দারুণ শুরুই করলেন সাকিব আল হাসানের। সাকিবের দল আটালান্টা ফায়ার জিতেছেও বড় ব্যবধানে।

ব্যাটিংয়ে নেমে আটালান্টার ১৮১ রানের জবাবে মরিসভিল র‌্যাপ্টর্স ২০ ওভারে করে মাত্র ৮৫ রান। সাকিবের দল জয় পেয়েছে ৯৬ রানে।

ছয়ে ব্যাট করেন সাকিব। আরেক বাঁহাতি ব্যাটসম্যান স্টিভেন টেলরের সঙ্গে গড়েন ৪১ বলে ৭৯ রানের জুটি। ৩ চার ও ১ ছক্কা মারেন সাকিব। সাকিব ২ ওভার বোলিং করেন।

মাইনর লিগ ক্রিকেট যুক্তরাষ্ট্রের একটি পেশাদার টি-টোয়েন্টি লিগ। মেজর লিগ ক্রিকেটের (এমএলসি) জন্য এটি উন্নয়নমূলক লিগ। এই লিগে খেলার আগে সাকিব খেলেছেন সিপিএলে। ক্যারিবিয়ান লিগে সব মিলিয়ে ১১ ম্যাচে ১০ ইনিংসে ব্যাট হাতে ২০ গড়ে ১৮০ রান করেছেন সাকিব। বল হাতে ৮.৩০ ইকোনমিতে নিয়েছেন ৬ উইকেট।

অবশ্য আটালান্টার হয়ে সানি প্যাটেল ছাড়া কেউই বোলিং কোটা পূর্ণ করেননি। যুক্তরাষ্ট্রের এই স্পিনার ৫ রানে নিয়েছেন ৩ উইকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত