ট্রাফিক আইন ভঙ্গে দুইদিনে ডিএমপির ৩৮০৮ মামলা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৩৫ পিএম

ট্রাফিক আইন ভঙ্গের ঘটনায় গত দুই দিনে রাজধানীতে ৩ হাজার ৮০৮টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)’র ট্রাফিক বিভাগ।

আজ শনিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ও শুক্রবার ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। অভিযানে ৬১১টি গাড়ি ডাম্পিং করা হয় এবং ১৪২টি গাড়ি রেকার করা হয়।

ঢাকা মহানগরে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত