সৌদি প্রো লিগের ম্যাচে আল নাসর ৫-১ গোলে হারিয়েছে আল রিয়াদকে। দুই অর্ধে দুটি করে গোল করেন ক্রিশ্চিয়ানো রোনালদো ও জোয়াও ফেলিক্স। নাসরের অপর গোলটি করেন কিংসলে কোমান।
জোড়া গোলে রোনালদোর ক্যারিয়ার গোলসংখ্যা এখন ৯৪৫টি। ৪০ বছর বয়সী এই ফুটবলারের হাজার গোল হতে লাগে আর ৫৫টি গোল। যে ফর্ম আর ফিটনেস ধরে রেখে এগোচ্ছেন তাতে ১ হাজার গোলের মাইলফলক দ্রুতই ছুঁবেন রোনালদো এমনই আশা ভক্তদের।
ঘরের মাঠে ষষ্ঠ মিনিটেই কোমানের পাস থেকে দলকে এগিয়ে দেন ফেলিক্স। ৩০ মিনিটে ব্যবধান বাড়ান কোমান। তিন মিনিট পর ফেলিক্সের পাস থেকে গোল করেন রোনালদো। ৪৪ মিনিটে আবার বল জালে পাঠান ফেলিক্স। তবে বিল্ড-আপে সাদিও মানে ফাউল করায় গোল পায়নি নাসর। ৪৯ মিনিটে ব্যবধান আরও বাড়ান ফেলিক্স। ভলিতে বল জালে পাঠান তিনি। ৫১ মিনিটে একটি গোল শোধ করে আল রিয়াদ। রোনালদো ম্যাচে নিজের দ্বিতীয় গোলটি করেন ৭৬ মিনিটে। কোমানের অ্যাসিস্ট থেকে বল জালে পাঠান রোনালদো।
ভারতকে হারাতে আফ্রিদিকে বিশেষ পরামর্শ দিলেন ওয়াসিম