দিনাজপুরের হাকিমপুরের হিলিতে গোবিন্দপুর গুমড়া দাখিল মাদরাসার সুপার মোজাহার আলীর বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি, অর্থ আত্মসাতের অভিযোগ এনে পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন মাদসার শিক্ষার্থী,অভিভাবক ও স্থানীয়রা।
রবিবার (সেপ্টেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে মানববন্ধনস্থলে বিক্ষোভ সমাবেশ করে তারা।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ঐতিহ্যবাহী এই গোবিন্দপুর গুমড়া দাখিল মাদরাসা প্রতিষ্ঠার পর থেকেই গত ৩০ বছর ধরে এই মোজাহার আলী মাদ্রাসার সুপার হিসেবে দায়ীত্ব পালন করে আসছেন। এই দীর্ঘ সময়ে তিনি নানা অনিয়ম দুর্নীতি অর্থ আত্মসাৎ ও ঘুষ নেয়াসহ নানা স্বেচ্ছাচারিতা করে আজ প্রতিষ্ঠানটি শোচনীয় অবস্থায় করেছেন। স্থানীয়রা এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন তিনি।
এসব অভিযোগ তদন্ত করে পুনরায় অভিভাবক সদস্য নির্বাচন মাদরাসায় শিক্ষার সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনার দাবী জানান তারা।
