চন্দনাইশে অস্ত্রসহ আটক ৬

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ পিএম

চট্টগ্রামের চন্দনাইশ থেকে স্থানীয়দের সহায়তায় অস্ত্রসহ ছয়জনকে আটক করেছেন চন্দনাইশ ক্যাম্পের সেনা সদস্যরা। এসময় তাদের কাছ থেকে একটি বন্দুক, চাকু, তিনটি করে দেশীয় অস্ত্র গুলটি, ১২ প্যাকেট বারুদ ও ৩০টি সিসার গুলি উদ্ধার করা হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার লট এলাহাবাদ ৯নম্বর ওয়ার্ডের আমতল-হাইট মাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মনুচিং মারমা (৪০), মং চালু মারমা (৩৮), লুকু-ম (৩৬), চাইসাও (৪০), লুসাই মারমা (৩০) ও  চাচিংপু মারমা (৩৮)। তাদের বাড়ি বান্দরবানের চিনিডলুপাড়া এলাকায়।

সেনা সূত্র জানা যায়, চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদামতলস্থ আমতল- হাইট মাড়া এলাকার একটি পাহাড়ে অস্ত্রধারী ছয়জনের একটি দল আস্তানা গড়ে তোলেন। তারা বিভিন্ন কৃষক ও নিরীহ বাগান মালিকদের কাছে থেকে চাঁদা আদায় ও অপহরণের পরিকল্পনা করছিলেন। সোমবার সকাল থেকে সন্ত্রাসীর দল পূর্ণ প্রস্ততি নিয়ে এলাকায় হামলা করলে এলাকাবাসী দলবদ্ধ হয়ে তারা তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে। এরপর চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর ছয়জনকে আটক করে পুলিশে কাছে হস্তান্তর করে। 

এ ব্যাপারে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত