জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর ঘটনায় রয়েল ফ্রেন্ডশিপ নামে একটি বেসরকারি হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) সিলগালা করেছেন সিভিল সার্জন।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে মাদারগঞ্জ পৌর শহরের বালিজুড়ি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এরআগে সিজারিয়ান অপারেশনের সময় অতিরিক্ত রক্তক্ষরণে সাদিয়া আক্তার জল্পনা (২৩) নামের এক প্রসূতির মৃত্যু হয়েছে।
ভুল চিকিৎসায় প্রসূতি সাদিয়া আক্তার মারা যাওয়ার খবর শুনে সিভিল সার্জন ডা.আজিজুল হক ওই হাসপাতালে গিয়ে অপারেশন থিয়েটার সিলগালা করে দেন।
নিহতের পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত রবিবার (২১ সেপ্টম্বর) সাদিয়াকে ওই বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর সোমবার (২২ সেপ্টম্বর) ওই প্রসূতির সিজারিয়ান অপারেশন করা হয়।
অপারেশনে অতিরিক্ত রক্তক্ষরনে তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। এতে তার অবস্থা সঙ্কটাপন্ন হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে হাসপাতালে নেওয়ার পথে ওই প্রসূতি মারা যায়।
হাসপাতাল কর্তৃপক্ষ বলেন, জল্পনা নামে এক প্রসূতি নারী গত রবিবার (২১ সেপ্টেম্বর) আমাদের হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অপারেশনের পূর্বে রোগীর স্বাস্থ্যগত অবস্থা পর্যবেক্ষণ করা হয়।
সিজার অপারেশনের পর তার অবস্থার অবনতি ঘটে এবং উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে পাঠিয়ে দেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যায়। আমরা ঘটনাকে একটি গভীর দূর্ঘটনা হিসেবে দেখছি এবং এর জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।
এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. আবু রায়হান জানান, রোগীর শরীরে স্বাভাবিকের চেয়ে অর্ধেক হিমোগ্লোবিন ছিল। সিজার অপারেশনের আগে রক্ত দিয়ে রোগীর শরীরকে প্রস্তুত করা উচিত ছিল।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।
এ প্রসঙ্গে সিভিল সার্জন ডা.আজিজুল হক বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আমরা হাসপাতালটি পর্যবেক্ষণ করে হাসপাতালের অপারেশন থিয়েটার (ওটি) সাময়িক বন্ধ ঘোষণা করেছি। এ ঘটনায় তদন্ত চলছে।
ফায়ার ফাইটার শামীম আহমেদের মৃত্যুতে স্বরাষ্ট্র উপদেষ্টার শোক
আমতলীতে মহিলালীগ নেত্রী ও সাবেক ছাত্রলীগ সভাপতি গ্রেফতার