ট্রাম্পের শান্তি পুরস্কার পাওয়া অসম্ভব: মাখোঁ

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৭ এএম

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছুতেই নোবেল শান্তি পুরস্কার পেতে পারবেন না। খবর শাফাক নিউজের।

তিনি করেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট যখন গাজার সংঘাতে সরাসরি জড়িত, তখন শান্তি পুরস্কার পাওয়া অসম্ভব। এই সংঘাত বন্ধ না হলে নোবেল শান্তি পুরস্কারের প্রশ্নই ওঠে না।

এর কয়েক ঘণ্টা আগে ট্রাম্প জাতিসংঘের কড়া সমালোচনা করে অভিযোগ তোলেন। তার অভিযোগ, সংস্থাটি বিশ্বব্যাপী সংঘাতগুলোর সমাধান দিতে ব্যর্থ হয়েছে। অনেকেই মনে করেন, ট্রাম্প একাধিক যুদ্ধের অবসান ঘটিয়েছেন এবং তার নোবেল শান্তি পুরস্কার পাওয়া উচিত।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত