ফের ঢাকায় আসছেন আলী আজমত

আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

তৃতীয়বারের মতো ঢাকায় আসছেন পাকিস্তানের জনপ্রিয় রকস্টার আজমত আলী। তবে এবারই প্রথমবারের মতো একক কনসার্ট করবেন তিনি। ‘আলী আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামে আয়োজিত হতে যাচ্ছে এই একক কনসার্ট। বিষয়টি নিজেই ফেসবুকে জানিয়েছেন আলী আজমত। এর মাধ্যমে  ছয় বছর পর কনসার্ট করতে ঢাকায় আসছেন এই পপ তারকা। 

 সর্বশেষ ২০১৯ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্টে গান করেছিলেন ‘জুনুন’ ব্যান্ডের এই তারকা। তবে আসন্ন কনসার্টের তারিখ, স্থান ও আয়োজকদের বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি। 

আলী আজমত মূলত পাকিস্তানের কিংবদন্তি রক ব্যান্ড ‘জুনুন’-এর ভোকালিস্ট হিসেবে খ্যাতি পান। ১৯৯১ থেকে ২০০৫ সাল পর্যন্ত ব্যান্ডটির হয়ে গান করেন তিনি। পরে ২০০৬ সালে নিজের নতুন ব্যান্ড ‘সোশ্যাল সার্কাস’ গড়ে তোলেন।

তার জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘সায়োনি’, ‘দিওয়ানা’, ‘তেরে লিয়ে’, ‘মাওলা’, ‘ইয়ে জিসম’, ‘রঙিলা’, ‘খুদি কো কর বুলন্দ’, ‘জিন্দা’সহ অসংখ্য হিট গান। শুধু গায়ক হিসেবেই নয়, অভিনয়শিল্পী হিসেবেও পাকিস্তান ও বলিউডে সমান জনপ্রিয় তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত