সাবেক দ্বিতীয় স্ত্রী চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী ও সন্তান শেহেরজাদ খান বীরের সঙ্গে আমেরিকায় ঘোরাঘুরির পর দেশে ফিরে এবার প্রথম সাবেক স্ত্রী অপু বিশ্বাস ও ছেলে আব্রাম খান জয়ের সঙ্গে দেখা হলো চিত্রনায়িক শাকিব খানের। মূলত ছেলে অব্রাহাম খান জয়কে কেন্দ্র করেই এই সম্মিলন। জয়ের জন্মদিন ছিল ২৭ সেপ্টেম্বর । আর এজন্যই উদযাপনের আয়োজন করা হয় শাকিব খানের গুলশানের বাসায়। আর সেখানেই দেখা মিলল অপু বিশ্বাসের।
কদিন আগে যুক্তরাষ্ট্রে শাকিব খান ও বুবলীকে একসঙ্গে ঘোরাফেরার ছবি দেখে অনেকেই অনুমান করেছিলেন শাকিব ও বুবলীর ঝামেলা মিটে গেছে। তারা একত্রে সংসার শুরু করতে যাচ্ছেন। আর এও মনে করা হচ্ছিল অপুর সঙ্গে শাকিবকে আর দেখা যাবে না।
তবে সেসব অনুমান মিথ্যে করে আবার একসঙ্গে দেখা গেল শাকিব-অপুকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ছবিতে দেখা যাচ্ছে শাকিব খানের পুরো পরিবারের মাঝে উপস্থিত অপু বিশ্বাস। রয়েছেন, শাকিব খানের মা, বাবা ও বোন।
খাগড়াছড়ির সহিংসতায় তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে
বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিসিআইয়ের নতুন সভাপতি কাশ্মীরের মিঠুন মানহাস