‘আধ্যাত্ম শরাফতের প্রাণকেন্দ্র মাইজভান্ডার দরবার শরীফ’

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৮ পিএম

বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারীর ৩৭তম ওরশ শরীফ উপলক্ষে চট্টগ্রামে একটি প্রস্তুতি সভা আয়োজন করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) গাউসিয়া হক মঞ্জিলের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।  

সভায় ফটিকছড়ির ইউএনও মো. মোজাম্মেল হক চৌধুরী বলেন, চট্টগ্রাম ব্যুরো চট্টগ্রামের মাইজভাণ্ডার দরবার শরীফকে আধ্যাত্ম শরাফতের প্রাণকেন্দ্র।  আমি বিশ্বাস করি মাইজভান্ডার দরবার শরীফে এসে প্রশান্তি অনুভব করি। 

গণঅভুত্থানের পর অনেক চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হচ্ছে জানিয়ে ইউএনও বলেন, কেউ এখানে এসে বিরূপভাবে কিছু করার সাহস নেই। এটা ঐতিহাসিক সত্য। পর্যটনের সূত্রপাত হয় মাইজভান্ডার থেকে। দরবারের আওলাদরা প্রচার বিমুখ। এখানে যারাই আসেন তারা বিস্মিত হয়ে যান।”

সভাশেষে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও দেশবাসীর কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেছেন গাউসিয়া হক মঞ্জিলের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি (ম.জিআ.)। 

সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদ ও নাজিরহাট পৌরসভার প্রশাসক, মাইজভান্ডারি গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সদস্য সৈয়দ ফরিদ উদ্দীন, শেখ মুজিবর রহমান বাবুল, মো. শাহেদ আলী চৌধুরী, মো. শামসুল আলম, লোকমান হোসেন ফকির, শেখ মোকসেদুর রহমান, কাজী মো. হারেছ, মোর্শেদল আমীন, মো. শফিউল আলম, জসিম উদ্দিন জিকো, এইচ এম আলী আবরাহা, মনজুরুল ইসলাম, মোহাম্মদ মিয়া মেম্বার, মো, রেজোয়ান নূর সিদ্দিকী, জয়নাল আবেদীন জুলু, খসরুল আমীন চৌধুরী, নিজাম উদ্দিন, সৈয়দ এস মহিবউল্লাহ, আজগর আলী, ইউছুপ আলী, জাকের হোসেন মাস্টার, হুমায়ন কবীর, আশরাফ সিদ্দিকী ও আশরাফ হোসেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত