উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ স্টামফোর্ড ব্রিজে চেলসি মুখোমুখি হবে বেনফিকার। চেলসির সঙ্গে কোচ হোসে মরিনহোর সম্পর্কটা গভীর। আবেগের বললেও ভুল হবে না। দুই দফা চেলসির কোচ ছিলেন তিনি। মরিনহোর পেশাদার কোচিং ক্যারিয়ারের শুরুটা ছিল ২০০০ সালে বেনফিকার হয়ে। আজ আবারও বেনফিকার কোচ হিসেবেই চেলসির মাঠে ডাগআউটে থাকবেন তিনি।
২০০৪-এ রোমান আব্রামোভিচ চেলসি কিনে নেওয়ার পর তিনি চাইছিলেন ক্লাবকে এলিট ক্লাবে পরিণত করতে। তখন চেলসি শীর্ষ চারে থাকলেও শিরোপা পেতো না। বহু বাছাইয়ের পর নিয়োগ দেওয়া হলো হোসে মরিনহোকে। মরিনহো যখন প্রথম চেলসিতে যোগ দেন তার আগে পোর্তোকে চ্যাম্পিয়নস লিগ জিতিয়ে ইউরোপে নিজের জানান দেন।
চেলসিতে প্রথম প্রেস কনফারেন্সে যখন মরিনহোক জিজ্ঞেস করা হয়েছিল চেলসি বেছে নিলেন কেন? উত্তরে তিনি বলেন, 'কারণ চেলসিতে আমাকে দ্রুতই শিরোপা জেতার জন্য নিজেকে তৈরি করতে হবে, আমি এই চাপ উপভোগ করি।' তাকে এক রোখা বলায় জবাব দিয়েছিলেন, 'আমি ইউরোপিয়ান চ্যাম্পিয়ন এবং আমি মনে করি আমি 'স্পেশাল ওয়ান'। পরবর্তীতে তিনি সবার কাছেই হয়ে ওঠেন স্পেশাল ওয়ান।
চেলসিতে ২০০৪-০৭ সালে প্রথম মেয়াদে কোচ হিসেবে তিনি ছয়টি শিরোপা জেতান দলকে। যার মধ্যে ছিল ২০০৪-০৫, ২০০৫-০৬ ইংলিশ প্রিমিয়ার লিগ। ২০০৪-০৫ লিগ শিরোপাটা ছিল ইংল্যান্ডের শীর্ষ স্তরে ৫০ বছর পর চেলসির শিরোপা। ২০১৩'র জুনে আবারও চেলসিতে ফেরেন। ছিলেন ২০১৫'র ডিসেম্বর পর্যন্ত। এবার ২০১৪-১৫ তে আবারও লিগ শিরোপা আর লিগ কাপ জেতে চেলসি।
দুবারে চেলসিকে ৮ ট্রফি জেতানো মরিনহোই এখনও ক্লাবটির বেশি শিরোপা জেতানো কোচ। তাই তো এখনও চেলসির প্রেস কনফারেন্স রুমে শোভা যায় মরিনহোর ইংলিশ প্রিমিয়ার লিগ ট্রফি হাতে ছবি।
এবার চেলসির মুখোমুখি হওয়ার আগে বেনফিকার হয়ে সংবাদ সম্মেলনে এসে মরিনহো বলেন, 'আমার মনে হচ্ছে ঘরেই এসেছি। আমি এখানে টটেনহ্যাম, ম্যানইউকে নিয়ে খেলতে এসেছি। কখনো ভাবিনি আমি কে, কোন দলের বিপক্ষে খেলছি। আমি এখন আর ব্লু নেই, আমি এখন লাল। আমি জিততে চাই।'
সব সময়ই ব্লু, কারণ আমি চেলসির ইতিহাসের অংশ, চেলসি আমার ইতিহাসের অংশ। আমি চেলসিকে বড় বানিয়েছি, চেলসি আমাকে গ্রেট বানিয়েছে।
তবে এরপর তাকে প্রশ্ন করা হয় আপনি এখন আর ব্লু নই, মনে মনে কি একটুও ব্লু না। ব্লু বলতে চেলসিকেই বুঝানো হয়। তাদের নিক নেম ব্লুজ। মরিনহো উত্তরে বলেন, 'আমি সব সময়ই ব্লু, কারণ আমি চেলসির ইতিহাসের অংশ, চেলসি আমার ইতিহাসের অংশ। আমি চেলসিকে বড় বানিয়েছি, চেলসি আমাকে গ্রেট বানিয়েছে।'
চেলসির বর্তমান কোচ এনজো মারেস্কা বলেন, 'তিনি (মরিনহো) এই ক্লাবের জন্য কিংবদন্তি।'
অভিষেকে ফিফটি আইচ মোল্লার, জয়ে ফিরলো ঢাকা মেট্রো
এশিয়া কাপে হারের পর পাকিস্তানি ক্রিকেটারদের বিদেশি লিগে খেলা বন্ধ
'এই ক্রিকেট যুগ একেবারেই হতাশাজনক ক্রিকেটার হিসেবে মাথা নিচু হয়ে যায়'