এক সময় টিভি নাটকে অভিনয় এবং উপস্থাপনা নিয়েই ব্যস্ত ছিলেন আনিসুর রহমান দীপু। কর্মসূত্রে বর্তমানে তিনি আছেন নিউ ইয়র্কে। তবে থেমে নেই তার সাংস্কৃতিক চর্চা। সেখান থেকেও নাটকে অভিনয় করছেন নিয়মিত। নিজের পরিচালনা এবং ক্যামেরায় নির্মাণ করে চলেছেন একের পর এক মিউজিক ভিডিও। নিয়মিতভাবে উপস্থাপনাও করছেন বিভিন্ন অনুষ্ঠানে। সম্প্রতি রিয়েল এস্টেট ব্যবসা নিয়ে ব্যস্ত আছেন। আর ব্যবসার সে বিষয়টাকে নিয়েই নির্মাণ করছেন রিয়েল এস্টেট সংক্রান্ত অনুষ্ঠান ‘স্বপ্ন বাড়ি’। যার পরিকল্পনা, রচনা এবং উপস্থাপনা করছেন তিনি নিজেই।
দীপুর প্রথম ধারাবাহিক নাটক ছিল, ইমদাদুল হক মিলন রচিত জনপ্রিয় নাটক ‘যুবরাজ’। কাকতালীয়ভাবেই নিউইয়র্ক যাওয়ার আগে দীপুর শেষ নাটক ছিল, ইমদাদুল হক মিলনের রচনায় ‘কোন্ গ্রামের মেয়ে। এই নাটকে দীপুর অভিনয় দারুণ প্রশংসিত হয়েছিল। এছাড়াও সে জনপ্রিয় ম্যাগাজিন ইত্যাদির স্কিডেও নিয়মিত অংশ নিতেন। দেশে থাকতে অসংখ্য টিভি নাটকে অভিনয় এবং উপস্থাপনায় অংশ নিয়েছেন।
‘স্বপ্ন বাড়ি’ নিয়ে দীপু বলেন, এই অনুষ্ঠান গতানুগতিক রিয়েল এস্টেট সংক্রান্ত অনুষ্ঠানগুলো থেকে একটু ব্যতিক্রম। শুধু আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে আরো অনেক বিষয় থাকবে, তাতে দর্শকরা রিয়েল এস্টেট সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আরো পরিষ্কারভাবে ধারণা পাবেন।
দীর্ঘ দিন মঞ্চ এবং টিভি অনুষ্ঠানের অভিজ্ঞতার কারণে এ অনুষ্ঠান নিয়ে দারুণ আশাবাদী দীপু। দীপু বলেন, আরটিভি'র সিইও আশিকুর রহমান এবং শ্রদ্ধাভাজন প্রযোজক মনোয়াার পাঠান ভাইয়ের অনুপ্রেরণাতেই এই অনুষ্ঠান করা।
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় মা-শিশু নিহত, আহত ২
তিতাসে বসত ঘরে বজ্রপাতে আগুন ধরে যায়
‘মহানায়কের গান’ সিজন ২ এর দ্বিতীয় গান