ঢাকা ও আশপাশের এলাকায় আজ বজ্রসহ বৃষ্টিপাতে সঙ্গে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (০১ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আকহাওয়া বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
বুলেটিনে বলা হয়, এই সময় ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি সম্ভাবনা রয়েছে। এ ছাড়া দক্ষিণ/দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বাতাস বয়ে যেতে পারে।
আবহাওয়া অফিস চানায়, বুধবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। তাছাড়া গত ২৪ ঘণ্টায় ২০৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে ঢাকায়।
