বিসিবি নির্বাচন: তামিমের পর আরও ১১ জনের মনোনয়ন প্রত্যাহার

আপডেট : ০১ অক্টোবর ২০২৫, ০১:১২ পিএম

গুঞ্জনকে সত্যি প্রমাণ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল। আজ বুধবার সকালে তামিম তার মনোনয়ন প্রত্যাহার করেন। তার পথ অনুসরণ করে আরও ১১ জন বিসিবি নির্বাচন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন।

মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থীরা হলেন- রফিকুল ইসলাম বাবু (ইন্দিরা ক্রীড়াচক্র), মাসুদুজ্জামান (মোহামেডান), সাঈদ ইব্রাহীম আহমেদ (ফেয়ার ফাইটার্স), মির হেলাল (চট্টগাম জেলা), সৈয়দ বুরহান হোসেন পাপ্পু (তেজগাঁও ক্রিকেট একাডেমি), ইসরাফিল খসরু (এক্সিউম ক্রিকেটার্স), সাব্বির আহমেদ রুবেল (প্রগতি সেবা সংঘ), তৌহিদ তারেক (পাবনা), অসিফ রাব্বানী (শাইনপুকুর), সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর (ক্যাটাগরি-৩) এবং ইয়াসির আব্বাস (আজাদ স্পোর্টিং)।

আজ ১ অক্টোবর বুধবার সকাল ১০টায় বিসিবির নির্বাচনী কার্যালয় খোলা হওয়ার মিনিট বিশেক পরই তামিম সেখানে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহার করেন। এরপর একে একে আরও অনেকেই তাদের মনোনয়ন প্রত্যাহার করে নেন। বুধবার দুপুর ১২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এরপর দুপুর ২টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত