আফগানিস্তানের বিপক্ষে আগে ফিল্ড করবে বাংলাদেশ, দলে নেই সৌম্য

আপডেট : ০২ অক্টোবর ২০২৫, ০৯:০২ পিএম

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের আরব আমিরাতের শারজায় প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরেছে বাংলাদেশ। প্রথমে ফিল্ড করতে হবে জাকের আলিদের। 

লিটন দাসের রিপ্লেসমেন্ট হিসেবে সৌম্য সরকার দেশ থেকে উড়ে গেলেও প্রথম ম্যাচে তাকে রাখা হয়নি। টপ অর্ডারে ব্যাটার আছেন পারভেজ ইমন, তানজিদ তামিম ও সাইফ হাসান। 

বাংলাদেশ একাদশ: জাকের আলি, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, সাইফ হাসান, শামিম হোসেন, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন,নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও মোস্তাফিজুর রহমান। 

আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ আতাল, ইব্রাহিম জাদরান, দরবিশ রাসুলি, মোহাম্মদ ইশাক, মোহাম্মদ নবী, আজমতুল্লাহ ওমরজাই, শরফউদ্দিন আশরাফ, রশিদ খান (অধিনায়ক), নুর আহমদ, ফরিদ আহমদ মালিক

কিছুদিন আগে আবুধাবীতে এশিয়া কাপের গ্রুপ ম্যাচে আফগানিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ দল। 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত