খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার অবরোধ প্রত্যাহার 

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ১০:২২ এএম

খাগড়াছড়িতে জুম্ম ছাত্র জনতার স্থগিত করা অবরোধ প্রত্যাহার করেছে। শনিবার (৪ অক্টোবর) সকালে তাদের ফেইসবুক পেইস এ দেয়া এক বিবৃতিতে এ অবরোধ প্রত্যাহারের ঘোষনা করে জুম্ম ছাত্র জনতা।

বিবৃতিতে বলা হয় প্রশাসন তাদের দেয়া ৮ দফা দাবী মেনে নেয়া আশ্বাসের প্রেক্ষিতে এ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। তারা প্রশাসনের কাছে তাদের দাবী গুলো দ্রুত সময়ের জন্য বাস্তবায়নের জন্যও অনুরোধ করে। প্রশাসনের সাথে দ্বিতীয় দফা বৈঠকের পর এ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়ে বলে জানানো হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল বাতেন মৃধা জানান, অবরোধ প্রত্যাহরের কারনে জনজীবন স্বাভাবিক হয়ে যাচ্ছে। দোকান পাঠ খুলেছে, মানষজন কেনা কাটা করছে। এছাড়া আর যাতে আইনশৃংখলা পরিস্থিতি অবনতি না হয়, আগে যে পুলিশী নিরপত্তা ব্যবস্থা ছিল তা এখনো অব্যহত রয়েছে।

উল্লেখ্য, বিগত মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর)  এক কিশোরীকে ধর্ষনের অভিযোগে ধর্ষকদের গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে মিছিল, মিটিং সমাবেশ ও অবরোধসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিল জুম্ম ছাত্র জনতা। পরে এ আন্দোলন থেকে খাগড়াছড়ি ও গুইমারায় সহিংসতা ছড়িয়ে পড়ে। এতে গুইমারায় তিনজন নিহত হন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত