ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে : আব্দুস সালাম আজাদ 

আপডেট : ০৪ অক্টোবর ২০২৫, ০৮:২৪ পিএম

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ বলেছেন, পার্শ্ববর্তী দেশ ভারতে বসে স্বৈরাচার শেখ হাসিনা নেতৃত্বে দেশি-বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। অন্তবর্তীকালীন সরকারকে একটি অবাধ, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করার জন্য সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান।

তিনি আরও বলেন, একটি দল মাথায় টুপি জুব্বা পড়ে পূজা মণ্ডপে গিয়ে গীতা পাঠ করে। স্বাধীনতার সময় মৌলবাদী গোষ্ঠী রাজাকার ও আল বদর সৃষ্টি করে পাকিস্তানের পক্ষে নিয়েছিলো। বিএনপির সাথে থেকে তত্ত্বাবধায়ক সরকারের কথা গণতন্ত্রের কথা বলেও কখনো আওয়ামী লীগ, জাতীয় পার্টিতে থাকে। তাদের স্বার্থের জন্য ভোটের নির্বাচন নয় পিআর পদ্ধতিতে চান। যতই ষড়যন্ত্র করেন বাংলাদেশে সাম্প্রদায়িক শক্তি টিকে থাকতে পারবে না।

শনিবার (৪ অক্টোবর) বিকেলে ফতুল্লার পুলিশ লাইন আয়রন মার্কেটে নারায়ণগঞ্জে বসবাসরত মুন্সিগঞ্জ-২ (লৌহজং টংগিবাড়ির) আসনের ব্যবসায়ী ও জনতার সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নারায়ণগঞ্জ আয়রন মার্কেট মালিক সমিতির সভাপতি মনির হোসেন শেখের সভাপতিত্বে, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির প্রান্তিক জনশক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ মালেক, আয়রন মার্কেট মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন সরদারসহ অনেকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত