ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ বোনের, প্রাণ গেল দুজনের 

আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৫:৫০ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পুকুরে পড়ে ডুবে যাওয়া ভাইকে বাঁচাতে গিয়ে ভাই-বোনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (০৫ অক্টোবর) দুপুরে উপজেলার নোয়াগাঁও পশ্চিম পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহতরা হলো ওই গ্রামের মো. সাদ্দামের মেয়ে শিফা (৮) ও ছেলে মো. শরীফ (৭)।

স্থানীয়রা জানায়, দুপুরে ছোট ভাই শরিফ বাড়ির পাশের পুকুরে পড়ে গেলে বড় বোন শিফা তাকে বাঁচাতে পানিতে ঝাঁপ দেয়। কিন্তু দুজনেই পানির স্রোতে তলিয়ে যায়। পরে প্রতিবেশীরা তাদের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে নোয়াগাঁও বাজারের একটি ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তারা মারা যায়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম বলেন, এই বিষয়ে আমি অবগত নই।  তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত