এক রাতের জন্য বিসিবি পরিচালক হয়েছিলেন ব্যবসায়ী ইশফাক আহসান। গতকাল বিসিবির নির্বাচনের পর জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) থেকে যে দুইজন পরিচালক মনোনয়ন দেয়া হয় তাদের একজন ছিলেন তিনি। কিন্তু তার বিরুদ্ধে আওয়ামী লীগ–সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় এনএসসি কয়েক ঘন্টার মধ্যেই মনোনয়ন প্রত্যাহার করে। তার জায়গায় নতুন করে পরিচালক মনোনয়ন দেয়া হয়েছে করপোরেট ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক রুবাবা দৌলাকে। তার মনোনয়নে দ্বিতীয়বার নারী পরিচালক পেলো বিসিবি। ২০০৭-২০০৮ পর্যন্ত দেড় বছর মনোয়ারা আনিস মিনু বিসিবির পরিচালক ছিলেন।
২০০৯ থেকে ২০১৫ সাল পর্যন্ত রুবাবা দৌলা বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সভাপতির দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বাংলাদেশ স্পেশাল অলিম্পিকসের বোর্ড সদস্যও ছিলেন। বর্তমানে তিনি বহুজাতিক প্রতিষ্ঠান ওরাকল বাংলাদেশ–নেপাল–ভুটানের কান্ট্রি ডিরেক্টরের দায়িত্বে আছেন। এর আগে তিনি টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান গ্রামীণফোন ও এয়ারটেলের শীর্ষ পর্যায়ে কাজ করেছেন।
এর আগে গতকাল বিসিবি নির্বাচনে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কোটা থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক হয়েছিলেন এম ইসফাক আহসান। তবে কয়েক ঘণ্টার ব্যবধানে পরিচালক হিসেবে তাকে সরিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় এনএসসি।
বিসিবির কমিটিগুলোর দায়িত্ব পেলেন যারা