বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালনা পর্ষদের প্রথম সভায় বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব দেয়া হয়েছে পরিচালকদের। সাধারণত বোর্ড পরিচালকদের সঙ্গে আলোচনা করেই নির্ধারিত হয় বিসিবির বিভিন্ন কমিটি। এবার বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজেই সাজিয়েছেন সব কমিটি। নিজের কাছে রেখেছেন তিনি তিনটি গুরুত্বপূর্ণ দায়িত্ব- বিসিবির ওয়ার্কিং কমিটি, গ্রাউন্ডস কমিটি ও বিপিএল গভর্নিং কাউন্সিল।
ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন আগের কমিটির মতোই নাজমুল আবেদীন ফাহিম।
দুই সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলট ও খান আব্দুর রাজ্জাক পেয়েছেন হাইপারফরমেন্স ও উইমেন্স কমিটির চেয়ারম্যানের দায়িত্ব। গত বোর্ডে মিডিয়া কমিটির দায়িত্বে থাকা ইফতেখার রহমান মিঠু ফিরে পেয়েছেন আম্পায়ার্স কমিটির দায়িত্ব।
নিজে কমিটি গুলোর চেয়ারম্যানের নাম দেয়া হলো-
ওয়ার্কিং কমিটি- আমিনুল ইসলাম বুলবুল
ক্রিকেট অপারেশন- নাজমুল আবেদীন ফাহিম
বিপিএল গভর্নিং কাউন্সিল- চেয়ারম্যান-আমিনুল ইসলাম বুলবুল ও মেম্বার সেক্রেটারি- ইফতেখার রহমান মিঠু
ফাইন্যান্স কমিটি-নাজমুল ইসলাম ও ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন
ডিসিপ্লিনারি-ফাইজুর রহমান মিতু
গ্রেম ডেভেলপমেন্ট-ইশতিয়াক সাদিক
টুর্নামেন্ট কমিটি-আহসান ইকবাল চৌধুরী
বয়সভিত্তিক টুর্নামেন্ট কমিটি- আসিফ আকবর
গ্রাউন্ডস কমিটি- বুলবুল- রাহাত শামস
ফ্যাসিলিটি ম্যানেজমেন্ট- শানিয়ান তানিম নাভিম
আমপায়ার্স কমিটি- ইফতেখার রহমান মিঠু
মার্কেটিং অ্যান্ড কর্মাশিয়াল- সাখাওয়াত হোসেন
মেডিক্যাল কমিটি- মনজুর আলম
টেন্ডার অ্যান্ড পারচেজ- আবুল বাশার, ভাইস চেয়ারম্যান- হাসানুজ্জামান
মিডিয়া- আমজাদ হোসেন
অডিট- মুখলেছুর রহমান খান
উইমেন্স উইং- খান আব্দুর রাজ্জাক
লজিস্টিক্স অ্যান্ড প্রোটোকল- ইয়াসির মোহাম্মদ ফয়সাল
সিকিউরিটি কমিটি- মেহেরাব আলম চৌধুরী
সিসিডিএম- আদনান রহমান দীপন, ভাইস চেয়ারম্যান-ফায়জুর রহমান
ফিজিক্যাল চ্যালেঞ্জ কমিটি- জুলফিকুর আলি খান
হাইপারফরমেন্স- খালেদ মাসুদ পাইলট
বাংলাদেশ টাইগার্স-রাহাত শামস
ওয়েলফেয়ার কমিটি-মোকছেদুল কামাল
বিতর্কিত ইশফাকের জায়গায় বিসিবি পরিচালক হলেন রুবাবা দৌলা