ঢাকার আকাশ মেঘলাসহ আজও বৃষ্টির পূর্বাভাস 

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৮:২৫ এএম

ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি থেকে বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (০৮ অক্টোবর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টায় ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়ার বুলেটিনে বলা হয়, বুধবার ঢাকা ও আশপাশের এলাকায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। একই সঙ্গে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিস জানায়, বুধবার সকাল ৬টার দিকে  ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশামিক ৩  ডিগ্রি সেলসিয়াস। এসময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিলে ৯৬ শতাংশ।   মঙ্গলবার (০৭ অক্টোবর) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩০ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।  গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাত হয়েছে ৩২ মিলিমিটার।

 

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত