বিশ্ব অক্টোপাস দিবস আজ

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ১১:০৪ এএম

অন্ধকার গভীর সমুদ্রের এক অসাধারণ প্রাণী অক্টোপাস। পৃথিবীতে ৩৩০ মিলিয়ন বছরেরও বেশি সময় ধরে বিচরণ করছে। এরা অসাধারণ বুদ্ধিমত্তা, অনন্য আচরণ ও পরিবেশের সঙ্গে মিথস্ক্রিয়ার চমৎকার ক্ষমতার কারণে সবার কাছে কৌতূহল এবং আকর্ষণের প্রতীক হয়ে উঠেছে। তাই অসাধারণ প্রাণীর সম্পর্কে বিশ্বের সকলকে জানাতে এবং তাদের সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরতে প্রতি বছর ৮ অক্টোবর বিশ্ব অক্টোপাস দিবস পালন করা হয়।

বিশ্বব্যাপী প্রায় ৩০০ থেকে ৩৫০টি প্রজাতির অক্টোপাস পাওয়া যায়। যা সমুদ্রের বিভিন্ন অঞ্চলে এবং গভীরতায় ছড়িয়ে আছে। এরা সাধারণত উষ্ণ ও উপ-উষ্ণমণ্ডলীয় সমুদ্রের তীরে ও গভীরে বসবাস করে। এদের বেশির ভাগ সময় কাটে বড়-ছোট গর্ত ও শিলা-প্রবালের ফাটলে। এরা সাধারণত একাকী ও স্থানিক স্বভাবের হয়ে থাকে। 

বাংলাদেশের বঙ্গোপসাগরে অক্টোপাস প্রজাতি সম্পর্কে সুনির্দিষ্ট গবেষণা সীমিত। তবে সেন্ট মার্টিন দ্বীপ ও কক্সবাজারের উপকূলীয় অঞ্চলে কিছু প্রজাতির অক্টোপাস পাওয়া যায়। যদিও সঠিক সংখ্যা বা প্রজাতির সম্পর্কে খুব বেশি তথ্য নেই।

অক্টোপাস দিবস পালনের উদ্দেশ্য হলো- অক্টোপাস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো। সামুদ্রিক পরিবেশের ভারসাম্য রক্ষায় অক্টোপাসদের ভূমিকা তুলে ধরা এবং এই অমেরুদণ্ডী প্রাণীর শারীরিক ও মানসিক বুদ্ধিমত্তার প্রশংসা করা।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত