কটাক্ষের মুখে শবনম ফারিয়া

আপডেট : ০৮ অক্টোবর ২০২৫, ০৪:২৭ পিএম

নতুন বিয়ে করে বরের সঙ্গে মধুচন্দ্রিমার উদ্দেশে মালদ্বীপে যাচ্ছেন অভিনেত্রী শবনম ফারিয়া। যাওয়ার আগে কয়েকদিনের জন্য শ্রীলঙ্কায় অবস্থান করছেন নবদম্পতি। সেখানকার বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন আলোচিত ও সমালোচিত লাক্সকন্যা শবনম ফারিয়া। এরই মধ্যে শ্রীলঙ্কা সফরের বেশ কিছু জায়গায় ঘোরাফেরার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ব্যাপক সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েন অভিনেত্রী। ছবিতে দেখা যাচ্ছে, ফারিয়ার পরনে রয়েছে কালো টি-শার্ট ও ছোট প্যান্ট। রৌদ্রোজ্জ্বল সৈকতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ক্যামেরাবন্দী হয়েছেন তিনি। কিন্তু সেই হাসিই যেন হয়ে উঠেছে বিতর্কের কেন্দ্রবিন্দু। 

ছবি প্রকাশের পরই মুহূর্তের মধ্যে ফারিয়ার পোস্টের নিচে মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়। কেউ কেউ তার ভ্রমণস্টাইল ও আত্মবিশ্বাসের প্রশংসা করলেও, অনেকেই ব্যক্তিগত আক্রমণাত্মক মন্তব্য করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত