আবারও ইতিহাসের পাতায় নিজের নাম লিখলেন ক্রিশ্চিয়ানো রোনালদোসৌদি ক্লাব আল নাসরের সঙ্গে নতুন চুক্তি করার পর রোনালদো হয়েছেন ফুটবল ইতিহাসের প্রথম বিলিয়নিয়ার খেলোয়াড়। তার সম্পদের পরিমাণ এখন আনুমানিক ১.৪ বিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় প্রায় মুদ্রায় ১৭ হাজার ৫৪ কোটি টাকার বেশি), জানিয়েছে আর্থনীতি বিষয় সংবাদমাধ্যম ব্লুমবার্গ।
ব্লুমবার্গের বিলিয়নিয়ার তালিকায় এবারই প্রথম কোনো ফুটবলার স্থান পেলেন। সংস্থাটির তথ্যমতে, আল নাসরের সঙ্গে রোনালদোর নতুন চুক্তির মূল্য ৪০০ মিলিয়ন ডলার (প্রায় ২১০০ কোটি টাকা)।
এর আগে আল নাসরের সঙ্গে তার প্রথম চুক্তিতেই তিনি পেয়েছিলেন প্রায় ২০০ মিলিয়ন ডলার (প্রায় ১০০০ কোটি টাকা)। ২০০২ থেকে ২০২৩ সাল পর্যন্ত ক্লাব ফুটবলে রোনালদোর মোট বেতন আয় ৫৫০ মিলিয়ন ডলারেরও বেশি (প্রায় ২৯০০ কোটি টাকা)।
শুধু বেতন নয়, রোনালদোর আয় বেড়েছে বিজ্ঞাপনচুক্তি ও ব্যবসায়িক বিনিয়োগের কারণেও। নাইকি, আর্মানি, ক্যাস্ট্রলসহ একাধিক বিখ্যাত ব্র্যান্ডের সঙ্গে তার দীর্ঘমেয়াদি চুক্তি রয়েছে। পাশাপাশি ফ্যাশন ও পর্যটন খাতে ব্যক্তিগত বিনিয়োগ রয়েছে তার। নিজস্ব হোটেল চেইন ছাড়াও বন্ধুদের সঙ্গে মিলে পর্তুগালের লিসবনে কয়েকটি ব্যবসা পরিচালনা করছেন তিনি।
রোনালদোর বিলিয়ন ডলারের সাম্রাজ্য গঠনের পথ:
বেতন: ২০০২–২০২৩ পর্যন্ত- ৫৫০ মিলিয়ন ডলার
প্রথম আল নাসর চুক্তি- ২০০ মিলিয়ন ডলার
নতুন চুক্তি (২০২৭ পর্যন্ত)- ৪০০ মিলিয়ন ডলার
বিজ্ঞাপন ও স্পন্সরশিপ- ১৭৫ মিলিয়ন ডলার
অন্য খেলাধুলার বিলিয়নিয়ারদের সঙ্গে তুলনা
রোনালদোর এই অর্জন ফুটবলে অনন্য হলেও, অন্য খেলায় এমন দৃষ্টান্ত রয়েছে। টেনিস তারকা রজার ফেদেরার ও বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডান আগেই বিলিয়ন ডলারের মালিক হয়েছেন। তবে তাদের আয় এসেছে ভিন্ন উৎস থেকে—ফেদেরার মূলত ক্রীড়াপণ্য কোম্পানি *On*-এ নিজের অংশীদারিত্ব থেকে, আর জর্ডান প্রধানত নাইকির সঙ্গে তার লাভজনক চুক্তি থেকে এই পর্যায়ে পৌঁছেছেন।
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে দুই সপ্তায় ১৯৫ ধাপ লাফিয়ে সেরা অবস্থানে সাইফ