জয় দিয়ে কানাডা সুপার সিক্সটি টুর্নামেন্ট শুরু করল মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্স। টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে মিসিসাগা মাস্টার্সকে তারা ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। মন্ট্রিয়েল অধিনায়ক সাকিব আল হাসান এদিন বল করেছেন মাত্র এক ওভার। পরে ব্যাট হাতেও নামতে হয়নি তাকে।
স্থানীয় সময় গতকাল বুধবার আগে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ৮ উইকেটে ১১৩ রান তোলে মিসিসাগা। দলের হয়ে সর্বোচ্চ ১৫ বলে ৩ চার ৫ ছক্কায় ৪৭ রান করেন সাইফ। এছাড়া শোয়েব আলিক ১৫ বলে ২৩ রান করেন। বল হাতে ১৬ রানে ৪ উইকেট নেন লঙ্কান পেসার ইসুরু উদানা। অধিনায়ক সাকিব আল হাসান ১ ওভার বল করে ৯ রান খরচ করেন।
রান তাড়ায় নেমে ৮ বল হাতে রেখেই জিতে যায় মন্ট্রিয়েল রয়্যাল টাইগার্স। দুই ওপেনার জস ব্রাউন (১৬ বলে ২৯) এবং টম মুরস (১২ বলে ৩১) গড়েন ৪৬ রানের জুটি। ৩.১ ওভার স্থায়ী এই জুটি ভাঙলেও জয় পেতে অসুবিধা হয়নি। দিলপ্রিত বাজওয়ার ১৩ বলে ২৬* এবং রায়ান হিগিংসের ৮ বলে ১৬৮ রানে মনট্রিয়েল সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায়।
খেলতে খেলতে হঠাৎ অস্বাভাবিক আচরণ রুশ টেনিস কন্যার
দ্রুততম গোলের রেকর্ড গড়লেন ১৯ বছরের আর্জেন্টাইন তরুণ