বয়স চল্লিশ ছাড়িয়ে গেছে, মাঠে এখনো দুর্দান্ত পারফর্ম করে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার পরিবার নাকি তাকে এখন থামতে বলছে; কিন্তু তার এখন থামার কোনো ইচ্ছা নেই। সিআর সেভেন এখন এগিয়ে যাচ্ছেন হাজার গোলের মাইলফলকের দিকে। এর আগে তার থামার কোনো সম্ভাবনাই নেই।
ইউরোপ মাতিয়ে পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী রোনালদো এখন খেলছেন সৌদি ক্লাব আল নাসরে। ‘ক্যানেল ১১’ –কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘লোকজন, বিশেষ করে আমার পরিবার বলে, “এবার থামো। তুমি সবই করেছ। কেন তুমি ১০০০ গোল করতে চাও?” কিন্তু আমি মনে করি, আমি এখনও ভালো কিছু করছি। আমি ক্লাব এবং জাতীয় দলে অবদান রেখে যাচ্ছি। তাহলে কেন আমি চালিয়ে যাব না?’
রোনালদো বর্তমানে হাজার গোল থেকে মাত্র ৫৪ গোল দূরে আছেন। তিনি আশা করছেন আগামী সপ্তাহে ২০২৬ বিশ্বকাপ যোগ্যতা ম্যাচ আয়ারল্যান্ড ও হাঙ্গেরির বিপক্ষে খেলে এই লক্ষ্য আরও কাছে পৌঁছাতে পারবেন, ‘আমি নিশ্চিত, যখন আমি অবসর নেব তখন পূর্ণতা অনুভব করব। কারণ আমি নিজেকে উজার করে দিয়েছি। আমার বেশি সময় বাকি নেই, তবে যে কিছু সময় আছে, সেটি সম্পূর্ণভাবে উপভোগ করার চেষ্টা করব।’
রোনালদো আরও ইঙ্গিত দিয়েছেন যে, ক্লাব ফুটবল ছেড়ে দিয়ে জাতীয় দলের জন্য খেলার ইচ্ছাও তার আছে। অবশ্য সেটা সম্ভব হবে কিনা তিনি জানেন না, ‘যদি সম্ভব হতো, আমি শুধু জাতীয় দলের হয়ে খেলতাম। অন্য কোনো ক্লাবের জন্য খেলতাম না। জাতীয় দলের হয়ে খেলা হলো যে কোনো ফুটবলারের জন্য সর্বোচ্চ সম্মানের। আমরা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করব এবং সবকিছু হবে ধাপে ধাপে।’
ব্লুমবার্গ বিলিওনিয়ারস ইনডেক্স অনুযায়ী, রোনালদো বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিওনিয়ার হয়েছেন। তার সম্পদের পরিমাণ আনুমানিক ১৪০০ মিলিয়ন ডলার। এই আর্থিক সাফল্যের পেছনে রয়েছে ২০২৫ সালের জুনে সৌদি আরবের আল-নাসর ক্লাবের সঙ্গে তার চুক্তি, যার পরিমাণ ৪০০ মিলিয়ন ডলারেরও বেশি।
আমার রান-আউট ছিল একটা ক্রাইম: হৃদয়
ধাওয়ানের সঙ্গে বক্সিং লড়তে চান পাকিস্তানের আবরার!