আড়াইহাজারে প্রাইভেটকারের ধাক্কায় পথচারীর মৃত্যু

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০২:৫২ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রাইভেটকারের ধাক্কায় ছগির আহমেদ (৫৫) নামে এক পথচারী মারা যান। সোমবার (১৩ অক্টোবর) সকালে আড়াইহাজার চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ছগির উপজেলার আতাদী গ্রামের নঈম উদ্দিনের ছেলে। তিনি পেশায় রিকশাচালক। তিনি ব্রাহ্মন্দী এলাকায় ভাড়া থাকতেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, ছগির তার বাসা থেকে সকালে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হন। হাঁটতে হাঁটতে উপজেলার সদরের চৌরাস্তায় আসলে একটি প্রাইভেটকার তাকে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠান। ঢাকা নেওয়ার পথে তিনি মারা যান।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) সাইফুউদ্দিন ঘটনা নিশ্চিত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত