ভেনেজুয়েলায় স্বর্ণের ধসে নিহত ১৪

আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, ১০:৫৪ এএম

দক্ষিণ ভেনেজুয়েলার এল কালাও পৌরসভায় ভারি বৃষ্টিপাতের পর একটি স্বণের খনি ধসে গেছে। এতে করে ১৪ জন নিহত হয়েছেন। খবর রয়টার্স। 

সোমবার (১৩ অক্টোবর) দেশটির জরুরি বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানায়।

ন্যাশনাল রিস্ক সিস্টেমের দলগুলো জানায়, উদ্ধারকাজ চলছে এবং তিনটি আলাদা শ্যাফট (খনির গহ্বর) থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।

জরুরি বিভাগের কর্মকর্তারা সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে বলেন, কাজের প্রথম ধাপ হলো ওই এলাকার সব শ্যাফট থেকে পানি পাম্প করে বের করে পানির স্তর কমানো। এরপর উদ্ধার অভিযান পর্যবেক্ষণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত