১৮ বছর পর অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা্ এই অর্জনে বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা আর্জেন্টিনা তরুণ দলকে অভিনন্দন জানিয়েছেন লিওনেল মেসি। কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে ফাইনালে ওঠার পর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গর্ব ও আনন্দ প্রকাশ করেছেন আর্জেন্টিনা অধিনায়ক।
সান্তিয়াগোর ন্যাশনাল স্টেডিয়ামে দিয়েগো প্লাসেন্তের দল কলম্বিয়ার বিপক্ষে কঠিন লড়াই শেষে জয় তুলে নেয়। ম্যাচের একমাত্র গোলটি আসে মাতেও সিলভেত্তির পা থেকে, যিনি ইন্টার মায়ামিতে মেসির সতীর্থ। তাই ম্যাচ শেষে ইনস্টাগ্রাম স্টোরিতে মেসি লিখেছেন, ‘চলো ফাইনালে গ্র্যান্ড টোটো (সিলভেত্তির ডাকনাম)’।
মেসির পাশাপাশি এমিলিয়ানো মার্টিনেজ, রদ্রিগো দে পল ও লিয়ান্দ্রো পারেদেসও সামাজিক মাধ্যমে তরুণ দলের প্রশংসা করেছেন। তারা সবাই একস্বরেই লিখেছেন — আর্জেন্টিনার ভবিষ্যৎ নিরাপদ হাতেই আছে। দিয়েগো প্লাসেন্তের কোচিংয়ে এই দলটি এখন পর্যন্ত টুর্নামেন্টে অপরাজিত। ছয় ম্যাচে ছয় জয় নিয়ে তারা ফাইনালে উঠেছে।
আগামী ১৯ অক্টোবর রবিবার তারা মুখোমুখি হবে টুর্নামেন্টের আরেক চমক মরক্কোর, যারা সেমিফাইনালে টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে ইতিহাস গড়েছে।
টি–টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিল নেপাল ও ওমান
১৮ বছর পর যুব বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা