কুড়িগ্রামে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় নারী ও শিশুসহ ১১ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে ভূরুঙ্গামারীর সীমান্তে সোনাহাট স্থলবন্দর থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন রবিউল ইসলাম (২৪), রাজিয়া বেগম (২১), শফিউল্লাহ (১৮), নুরনবী (১৫), আমিনা বেগম (৩৫), আব্দুল আজিজ (১৫), রিফা খাতুন (৯), আবু (৭), সাফা (৬), ইসমাইল আজাদ (৪৮) ইমান আলী ও শিশু নুর সাহিদা।
বিজিবি জানায়, শুক্রবার সকালে ভূরুঙ্গামারী উপজেলার সোনাহাট-কচাকাটাগামী রাস্তার মধ্যে তারা ঘোরাঘুরি করতে দেখে সোনাহাট বিজিবি ক্যাম্পের টহল দল তাদের আটক করে। প্রায় আট বছর আগে তারা কক্সবাজারের উখিয়ার বালুখালি ও কুতুংপালং ক্যাম্প থেকে কাজের সন্ধানে অবৈধভাবে ভারতে গিয়েছিলেন। তারা ভারতের হায়দ্রাবাদের কাঞ্চনবাগ এলাকায় ছিলেন। তাদের পরিবারের অন্য সদস্যরা কক্সবাজারের ক্যাম্পগুলোতে অবস্থান করছেন বলে জানিয়েছে তারা।
ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল হেলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
