নারী টি-টোয়েন্টিতে ৩৪ বলে সেঞ্চুরি করে বিশ্ব রেকর্ড

আপডেট : ১৭ অক্টোবর ২০২৫, ০৮:২০ পিএম

চার-ছক্কায় টর্নেডো ইনিংসে রেকর্ড গড়া সেঞ্চুরি উপহার দিলেন ভারতীয় ব্যাটার। সিনিয়র উইমেনস টি-টোয়েন্টি ট্রফিতে শুক্রবার পাঞ্জাবের বিপক্ষে মহারাষ্ট্রের ওপেনার কিরান নাভগিরে ৩৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। যা নারী টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড।

নাগপুরে এদিন ১১২ রানের লক্ষ্য তাড়ায় ৩৫ বলে অপরাজিত ১০৬ রান করে দলকে জয়ের বন্দরে পৌঁছান কিরান। ইনিংসটি ৭ ছক্কা ও ১৪টি চারে সাজান কিরান। তিনি ফিফটি পূর্ণ করেছিলেন ২৪ বলে।

কিরানের তাণ্ডবে ৮ ওভারে ৯ উইকেটে ম্যাচ জেতে মহারাষ্ট্র। দলের ৯৪ শতাংশ রান করেন কিরান। তার স্ট্রাইকরেট ৩০২.৮৬। নারীদের টি-টোয়েন্টিতে ৩০০'র উপর স্ট্রাইকরেটে এটি প্রথম সেঞ্চুরি।

নারী ক্রিকেটের টি-টোয়েন্টিতে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি এতদিন ছিল নিউজিল্যান্ডের সোফি ডিভাইনের। ২০২১ সালে ঘরোয়া প্রতিযোগিতায় ৩৬ বলে সেঞ্চুরি করেছিলেন তিনি। এবার তাকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নিলেন ৩১ বছর বয়সী কিরান।

ভারতের ঘরোয়া এই টুর্নামেন্ট দিয়েই ২০২২ সালে নজর কাড়েন কিরান। ওই আসরে ৩৫টি ছক্কা হাঁকান তিনি, প্রতিযোগিতাটির ইতিহাসে এক আসরে যা সর্বোচ্চ। ২০২২ সালেই টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কিরানের।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত