২০৪ রানের বিধ্বংসী ইনিংসে সবরেকর্ড এলোমেলো করে দিলেন সূর্যবংশী

আপডেট : ২৪ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

৫৩ বলে ২০৪ রানের ইনিংস দিয়ে ভারতের তরুন সেনসেশন বৈভব সূর্যবংশী ভাঙলেন কয়েকটি বিশ্বরেকর্ড। আজ দোহায় এশিয়া কাপ রাইজিং স্টার্সের গ্রুপ ম্যাচে আরব আমিরাতের বিপক্ষে এই ইনিংসে লিস্ট 'এ' (৫০ ওভার) ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি, দ্রুততম ডাবল সেঞ্চুরি, সর্বাধিক ছক্কার নতুন বিশ্বরেকর্ড গড়েছেন।

আমিরাতের দেয়া ২৫০ রানের লক্ষ্য তাড়া করতে অভিষেক শর্মার সঙ্গে ওপেনিংয়ে নেমেছিলেন সূর্যবংশী ৬৮ রানের জুটি গড়ে অভিষেক ১২ রানে আউট হওয়ার পর ছক্কার তোড় বাড়তে থাকে সূর্যবংশীর ব্যাটে। ২৮ বলে সেঞ্চুরি তুলে লিস্ট 'এ' ক্রিকেটে সবচেয়ে কম বলে সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েন প্রথমে। এর আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়ার জেক ফ্রেজার-ম্যাগার্কের। ২০২৩ সালে দ্য মার্শ কাপে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ম্যাগার্ক ২৯ বলে সেঞ্চুরি করেছিলেন।

এই ফরম্যাটে সর্বাধিক ছক্কার নতুন বিশ্বরেকর্ডও গড়েন পড়ে সূর্যবংশী। অস্ট্রেলিয়ার ডি আর্চির এক ইনিংসে গড়া ২৩ ছক্কার রেকর্ড ভেঙে দিয়ে তিনি শেষপর্যন্ত গড়েছেন ২৮ ছক্কার বিশ্বরেকর্ড। যে কোনো ফরম্যাটের ক্রিকেটেই এক ইনিংসে সর্বাধিক ছক্কার রেকর্ড এটি। 

এই ফরম্যাটে দ্রুততম ডাবল সেঞ্চুরির আগের রেকর্ডটি ছিল নিউজিল্যান্ডের চ্যাড বয়েজের ১০৩ বলের। অবিশ্বাস্য ব্যাটিংয়ে সূর্যবংশী সেই রেকর্ড ৫২ বলে নামিয়ে এনেছেন। ছক্কা মেরে ম্যাচ শেষ করতে চেয়েছিলেন। সেই লক্ষ্যে আরেকটি ছক্কা মারতে গিয়ে ২০৪ রানে আউট হয়েছেন। এটা তার ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস। এর আগে লিস্ট 'এ' ক্রিকেটেই ১৯০ রান করেছিলেন তিনি। 

লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি

বল ব্যাটার দল ও প্রতিপক্ষ সাল
২৮ বৈভব সূর্যবংশী ভারত ‘এ’ বনাম সংযুক্ত আরব আমিরাত ২০২৬
২৯ জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক সাউথ অস্ট্রেলিয়া বনাম তাসমানিয়া ২০২৩
৩১ এবি ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ২০১৫
৩২ সাকিবুল গনি বিহার বনাম অরুণাচল প্রদেশ ২০২৫
৩৩ ইশান কিষান ঝাড়খণ্ড বনাম কর্ণাটক ২০২৫
 
ফরম্যাটভেদে দ্রুততম ডাবল সেঞ্চুরির তালিকা:
ফরম্যাট ব্যাটসম্যান দল বল বিপক্ষ সাল
লিস্ট-এ  বৈভব সূর্যবংশী ভারত 'এ' ৫২ বল সংযুক্ত আরব আমিরাত ২০২৬
আন্তর্জাতিক ওয়ানডে  হ্যারি ব্রুক ইংল্যান্ড ১১৪ বল শ্রীলঙ্কা ২০২৬
প্রথম শ্রেণি  রবি শাস্ত্রী / অ্যানিউরিন ডোনাল্ড মুম্বাই / গ্ল্যামরগন ১২৩ বল বরোদা / ডার্বিশায়ার ১৯৮৫ / ২০১৬
টেস্ট ক্রিকেট নাথান অ্যাস্টল নিউজিল্যান্ড ১৫৩ বল ইংল্যান্ড ২০০২
 

লিস্ট ‘এ’ ক্রিকেটের এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা

ছক্কা ব্যাটার দল ও প্রতিপক্ষ সাল
২৮ বৈভব সূর্যবংশী ভারত ‘এ’ বনাম সংযুক্ত আরব আমিরাত ২০২৬
২৩ ডার্সি শর্ট ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া বনাম কুইন্সল্যান্ড ২০১৮
২১ বেভন জ্যাকবস অকল্যান্ড বনাম ওটাগো ২০২৬

 

 

সর্বশেষ সর্বাধিক পঠিত