চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির পৃষ্টপোষকতায় পাঁচ শতাধিক গরীব-দুঃস্থ রোগীদের চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে উপজেলার ফরাজীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনায় বিভিন্ন বিভাগের ১০ জন বিশেষজ্ঞ চিকিৎসক এ সেবা প্রদান করেন।
এর আগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ক্যাম্পের পৃষ্ঠপোষক স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপি নেতা আজহারুল হক মুকুল। এ সময় উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি তপাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল এহসান ফেরদৌস।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাবেক সাধরণ সম্পাদক আমির হোসেন আমু, এখলাশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারী, ফরাজীকান্দি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি নান্নু গাজী, ফরাজীকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহ্বা য়ক বিল্লাল হোসেন রনি ও দেওয়ান জাকির হোসেন ও রাজনৈতিক নেতাসহ বিভিন্ন শ্রেণি পেশার গন্যমান্য ব্যক্তিরা।
