৩৮ বছর ২৯৯ দিন বয়সে টেস্ট অভিষেক হলো পাকিস্তানের বাঁহাতি স্পিনার আসিফ আফ্রিদির। আজ রাওয়ালপিন্ডি টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামেন তিনি।
টসের আগে এই আফ্রিদিকে টেস্ট ক্যাপ পড়িয়ে দেন আরেক আফ্রিদি- শাহিন শাহ আফ্রিদি, যিনি আসিফের চেয়ে প্রায় ১৩ বছরের ছোট। শাহীনের টেস্ট অভিষেকও আসিফের থেকে ৭ বছর আগে হয়েছে। ক্যাপ প্রদানকালে শাহীন আফ্রিদি বলেন, ‘যখন আসিফ আফ্রিদি তার সেরা ফর্মে ছিলেন, আমি আমার ভাইয়ের সঙ্গে মাঠে যেতাম শুধু তার খেলা দেখতে। তিনি সবসময় কঠোর পরিশ্রম করে গেছেন, কখনো হাল ছাড়েননি। ন্যাশনাল টি-২০, পিএসএল সব জায়গায় ধারাবাহিকভাবে ভালো করেছেন। আপনি এই ক্যাপের যোগ্য, অভিনন্দন।’
পেশোয়ারের স্পিনার আসিফ আফ্রিদি ৫৭টি প্রথম শ্রেণির ম্যাচে ১৯৮ উইকেট নিয়েছেন, যার মধ্যে রয়েছে ১৩টি পাঁচ উইকেট।
পাকিস্তানের ইতিহাসে আসিফ আফ্রিদি টেস্ট অভিষিক্ত তৃতীয় বয়সী ক্রিকেটার। পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি বয়সে টেস্ট অভিষেকের রেকর্ডটি মিরান বখশের দখলে—তিনি ৪৭ বছর ২৮৪ দিন বয়সে ১৯৫৫ সালে ভারতের বিপক্ষে লাহোরে অভিষেক করেছিলেন। দ্বিতীয় স্থানে আছেন আমির এলাহী, যিনি ৪৪ বছর ৪৫ দিন বয়সে ১৯৫২ সালে দিল্লিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের হয়ে প্রথম টেস্ট খেলেন।
একুশ শতকে টেস্ট খেলতে নামা দ্বিতীয় বয়সী খেলোয়াড় আসিফ আফ্রিদি। তার চেয়ে বেশি বয়স, ৩৯ বছর ২৩১ দিনে টেস্ট খেলতে নেমেছিলেন ইংল্যান্ডের এড জয়েস, ২০১৮ সালে।
আর বিশ্ব ক্রিকেটের ইতিহাসে আসিফ ১০ বয়সী খেলোয়াড় যিনি এতো বয়সে টেস্ট খেলা শুরু করলেন। সবচেয়ে বয়সী টেস্ট অভিষিক্ত ক্রিকেটার জেমস সাদারল্যান্ড, যিনি ইতিহাসের প্রথম টেস্টে অংশ নিয়েছিলেন ৪৯ বছর ১১৯ দিন বয়সে।
এমবাপের টানা ১১ ম্যাচে গোল, ৯ জনের গেতাফেকে হারিয়ে শীর্ষে রিয়াল
সেমির আশা বাঁচিয়ে রাখতে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামছে জ্যোতিরা