সাংবাদিক আখতার হোসেন মাসুদ আর নেই

আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পিএম

জাতীয় প্রেস ক্লবের স্থায়ী সদস্য আখতার হোসেন মাসুদ (৬১) আজ মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

দুপুর ২টায় ক্লাব প্রাঙ্গণে আখতার হোসেন মাসুদের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। বাদ আসর নাখালপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার লাশ দাফন করা হবে। 

আখতার হোসেন মাসুদ নিউজ টুডে'র বার্তা সম্পাদক ছিলেন। এছাড়া তিনি ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসসহ অনেক পত্রিকার গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন।

তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার ঘোষক মেজর জিয়াউর রহমান কর্তৃক মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে গঠিত ‘জেড ফোর্স’-এর বীরত্বকে উপজীব্য করে একটি কবিতার বই রচনা করেছিলেন। সাম্প্রতিককালে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর একটি গুরুত্বপূর্ণ গবেষণামূলক বই লেখার কাজে হাত দিয়েছিলেন। তার স্বপ্ন ছিল বইটি সম্পন্ন করে তারেক জিয়াকে উপহার দেবেন। কিন্তু তার সেই মহৎ ইচ্ছেটা আর পূরণ হলো না। তার গ্রামের বাড়ি ফেনী। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত