উৎসব মুখরতার মাঝেও ছন্দপতন টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্রর জীবনে। মঙ্গলবার (২১ অক্টোবর) শ্রীলেখা লিখেছেন,‘সুন্দর, সুস্থ পরিবেশে বাঁচার চেষ্টা করাই আজকের দিনে আশাতীত কেন? সৎভাবে উপার্জন করার ইচ্ছের কোনো দাম নেই এই গোটা রাজ্যে, এবং এই টলিপাড়ায় কেন? আমি ভুলতে বসেছি আমি একজন অভিনেতা বা আমাকে ভুলতে বাধ্য করা হচ্ছে কেন? তবুও কাবু করা যাচ্ছে না। অতএব মহিলা হওয়ার দরুন তথাকথিত তার সবচেয়ে দুর্বল জায়গা তার চরিত্র, সেটা নিয়ে তাকে malign করার প্রভুত চেষ্টা চালানো হচ্ছে। কেন? নিজের চেষ্টায় বাঁচতে চাওয়ার অপরাধে? ক্লান্ত বোধ করছি আর লড়াই করতে পারছি না। ক্ষয় হচ্ছে আমার শৈল্পিক নরম মনেন… প্রতিনিয়ত রক্তক্ষরণ হচ্ছে আমার মাথায়, আমার মনের...এর দায় কার?’
শ্রীলেখা মিত্র বরাবরই স্পষ্টবক্তা। যে কোনো রাজনৈতিক দলের খারাপ দিকগুলো চোখে আঙুল দিয়ে দেখাতে ভাবেন না এক মুহূর্ত। সঙ্গে একটু রসিক মানুষও বটে। কিন্তু মাঝেমাঝে দেখা যায় তার রসিকতায় ভরা পোস্টকেও মিম বানিয়ে ছড়ায় কিছু কটাক্ষকারীরা। চরিত্রহনন, বডি শেমিং বা এজ শেমিং কিছুই বাকি থাকে না!
শ্রীলেখা বারবার জানিয়েছেন টলিউডের অভ্যন্তরীন রাজনীতির শিকার তিনি। ‘কাওকে তেল মারতে পারেননি’, তাই কাজ পান না! পরিচালনা করলেও, তার ছবিকে সেবাবে হল দেওয়া হয় না! অবশ্য মুখে ‘হার মানার’ কথা বললেও, শ্রীলেখার অনুরাগী, তার কাছের মানুষরা জানে, এত সহজে হেরে যাওয়ার বা থেমে থাকার পাত্রী তিনি নন।
নাসিরনগরে সচেতনতা অভিযান ও উৎসবমুখর দিন পালন
স্বর্ণময়ীর আত্মহত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি ২৪৩ বিশিষ্ট নাগরিকের