বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতা আনতে শেষ ৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজের দরকার ছিল ৩৭ রান। হাতে ছিল ২ উইকেট। তবে শাই হোপ ক্রিজে ছিলেন বলেই আশা ছিল উইন্ডিজের। তাকে যোগ্য সঙ্গ দেন আকিল হোসেন। মোস্তাফিজুর রহমান করেন উইন্ডিজ ইনিংসের ৪৯তম ওভারটি। তিনি দেন ৯ রান দিলে খেলা গড়ায় শেষ ওভারে। ৬ বলে দরকার ৫ রান।
তবে ফিজ বাদে নিয়মিত বোলারের বাকিদের ১০ ওভারের কোটা শেষ হওয়ায় শেষ ওভারটি করতে আসেন পার্ট-টাইমার সাইফ হাসান। তিনি আগে ১ ওভারে দেন ৫ রান। শেষ ওভার করতে এসে প্রথম দুই বল ডট দেন। তৃতীয় ও চতুর্থ বলে হয় এক রান করে। পঞ্ম বলে আকিল হোসেনকে বোল্ড করে ম্যাচ জমিয়ে তোলেন সাইফ। ১ বলে ৩ রান দরকার, ক্যাচ তোলেন খারি পেরে তবে সেটি ধরতে পারেননি উইকেটকিপার নুরুল হাসান সোহান। দুই রান নিয়ে ম্যাচ টাই করে সুপার ওভারে নেয় উইন্ডিজ।
প্রথমবারের মতো বাংলাদেশের খেলা কোন ওয়ানডে ম্যাচ টাই হলো।
