গফরগাঁওয়ে নিখোঁজের এক দিন পর কৃষকের মরদেহ  উদ্ধার

আপডেট : ২২ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ পিএম

ময়মনসিংহের গফরগাঁও  উপজেলায় নিখোঁজের একদিন পর দুলাল মিয়া (৫৫) নামে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে দুলাল মিয়া ক্ষেতের কচুরিপনা  পরিষ্কার করতে গিয়ে আর বাড়ি ফিরে আসেননি। বুধবার দুপুরে স্থানীয় লোকজন তার মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়।

পাগলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো  হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত