৮ দিন ধরে নিখোঁজ ছেলে, দিশেহারা বাবা-মা

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫, ০২:৪৯ পিএম

নিখোঁজের ৭ দিনেও খোঁজ মেলেনি কুমিল্লা মুরাদনগরের দক্ষিণ রামচন্দ্রপুরের দড়িকান্দি গ্রামের রাকিবুল হাসান (১৫) নামে এক স্কুল ছাত্রের। 

রাকিবুল হাসান ঘোড়াশাল আব্দুল করিম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র। 

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার (১৫ অক্টোবর) সকালে প্রতিদিনের ন্যায় স্কুলে গিয়ে বাড়িতে আর ফেরেনি রাকিবুল হাসান। আত্মীয়-স্বজন ও পরিচিতজনের সঙ্গে যোগাযোগ করে ছেলেকে কোথাও না পেয়ে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মুরাদনগর থানায় নিখোঁজ ডায়েরি করেন। ছেলের সন্ধান পেতে পুলিশের সঙ্গে বার বার যোগাযোগ করছেন। কিন্তু এখনো পর্যন্ত রাকিবুল হাসানের কোন সন্ধান পাওয়া যায়নি।

রাকিবুল হাসানের বাবা মোহাম্মদ হাসান জানান, ৮ দিন পার হয়ে গেলো ছেলে আমাদের বুকে ফিরে আসেনি। কোথায় আছে, কীভাবে আছে জানি না। একমাত্র ছেলেকে হারিয়ে আমাদের পুরো সংসার তছনছ হয়ে গেছে। 

তিনি তার ছেলেকে খোঁজে বের করার জন্য সরকারের সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রতি অনুরোধ করেছেন।

এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা মুরাদনগর থানার এসআই আলমগীর হোসেন জানান, রাকিবুল হাসানকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত