দিনাজপুর হাকিমপুরের হিলিতে বিদ্যুতের ঘন ঘন লোডশেডিং, ভৌতিক বিল ডিমান্ড চার্জ লোড চার্জের নামে অতিরিক্ত অর্থ আদায়সহ হিলি সাবজোনাল বিদ্যুৎ অফিসের নানাবিধ অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে সর্বস্তরের জনগণ।
হাকিমপুর (হিলি) বাসীর আয়োজনে বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম হিলি স্থলবন্দর থেকে সরকার প্রতিমাসে কোটি কোটি টাকা রাজস্ব পেলেও আমরা ঠিকমত বিদ্যুৎ পাচ্ছিনা। সারাদিনে ২৪ ঘণ্টার মধ্যে ৬ ঘণ্টাই ঠিকমত বিদ্যুৎ থাকছেনা। এতে করে বন্দরের কার্যক্রম যেমন ব্যাহত হচ্ছে তেমনি সকল ধরনের ব্যবসা বাণিজ্যে বিঘ্নিত ঘটছে। একইসাথে স্কুল কলেজের শিক্ষার্থীদের পড়ালেখার মারাত্মক ক্ষতি হচ্ছে হাসপাতালে চিকিৎসাসেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। সবমিলিয়ে বিদ্যুতের লোডশেডিং এর ফলে জনজীবন একেবারে দুর্বিসহ হয়ে উঠেছে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ অফিসকে বলেও কোন লাভ হচ্ছেনা তাই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি। বক্তারা অচিরেই এই লোডশেডিং সমস্যার সমাধান চান, তা না হলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের হুশিয়ারী দেন বক্তারা। পরে বিদ্যুতের লোডশেডিং সমস্যার আশু সমাধান প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, পৌরবিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হক, মুক্তিযোদ্ধা সামসুল আলম, লিয়াকত আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান কামাল হোসেন রাজসহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
৮ দিন ধরে নিখোঁজ ছেলে, দিশেহারা বাবা-মা
ময়মনসিংহে চালককে হত্যার পর অটোরিকশা ছিনতাই