অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ২০ বছর বয়সী মাহলি বিয়ার্ডম্যান

আপডেট : ২৪ অক্টোবর ২০২৫, ০১:৫২ পিএম

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে দলে ব্যাপক পরিবর্তন এনেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। আগামী ২৯ অক্টোবর ক্যানবেরায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ। এবারই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন তরুণ পেসার মাহলি বিয়ার্ডম্যান, যিনি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

২০ বছর বয়সী বিয়ার্ডম্যান দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুর্দান্ত বোলিং করে নজর কাড়েন। ভারতের বিপক্ষে ফাইনালে শিকার করেন ৩ উইকেট। চলতি ঘরোয়া মৌসুমেও ধারাবাহিক পারফরম্যান্সের কারণে সিরিজের শেষ তিন ম্যাচের জন্য অভিজ্ঞ জশ হ্যাজলউডের পরিবর্তে তাকে সুযোগ দেওয়া হয়েছে।

দলে ফিরেছেন গ্লেন ম্যাক্সওয়েল, যিনি কবজির ইনজুরি কাটিয়ে তৃতীয় ম্যাচ থেকেই মাঠে নামবেন। এছাড়া বাঁহাতি পেসার বেন ডওয়ারশুইস খেলবেন চতুর্থ ও পঞ্চম ম্যাচে। উইকেটকিপার জশ ফিলিপকেও রাখা হয়েছে, যিনি ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলেছিলেন। অ্যাশেজ সিরিজ মাথায় রেখে অস্ট্রেলিয়া হ্যাজলউড ও শন অ্যাবটের মতো সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দিচ্ছে।

ওয়ানডে দলে যুক্ত হয়েছেন তরুণ অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস ও স্পিনার ম্যাট কুহনেমান, আর মার্নাস লাবুশেন ফিরবেন কুইন্সল্যান্ডের হয়ে খেলার জন্য। অস্ট্রেলিয়া ইতিমধ্যেই তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে। আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ, বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মেলবোর্ন, হোবার্ট, গোল্ড কোস্ট ও ব্রিসবেনে।

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি দল: মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট (১–৩ ম্যাচ), জেভিয়ার বার্টলেট, মাহলি বিয়ার্ডম্যান (৩–৫ ম্যাচ), টিম ডেভিড, বেন ডওয়ারশুইস (৪–৫ ম্যাচ), নাথান এলিস, জশ হ্যাজলউড (১–২ ম্যাচ), ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথিউ কুহনেমান, গ্লেন ম্যাক্সওয়েল (৩–৫ ম্যাচ), মিচেল ওউইন, জশ ফিলিপ, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টয়নিস, অ্যাডাম জাম্পা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত