পাকিস্তানের অল-রাউন্ডার আমের জামালের পরিবারে নেমে এসেছে চরম শোকের ছায়া। নবজাতক সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছেন এই ক্রিকেটার। গত ২৩ অক্টোবর আমের জামাল নিজেই এক আবেগঘন বার্তায় নিজের সন্তানের মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেন।
জামাল তার এক্স অ্যাকাউন্টে নবজাতকের ছোট্ট হাতের একটি ছবি শেয়ার করে লেখেন, ‘আল্লাহর কাছ থেকে এসেছিলে, আল্লাহর কাছেই ফিরে গেলে। তোমাকে বেশি সময় ধরে রাখতে পারলাম না, আমার ছোট্ট ফেরেশতা। বাবা-মা তোমাকে ভীষণ মিস করবে। আল্লাহ তোমাকে জান্নাতের সর্বোচ্চ স্থানে রাখুন।’
তার এই পোস্টের পর মুহূর্তেই সমবেদনার বার্তায় ভরে যায় সামাজিক যোগাযোগমাধ্যম। পাকিস্তান নারী দলের সাবেক অধিনায়ক সানা মিরসহ বহু ক্রিকেটার ও ভক্ত তাকে সমবেদনা জানিয়েছেন। সানা মির লেখেন, ‘আল্লাহ আপনাকে ও আপনার স্ত্রীকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন।’
২৯ বছর বয়সী আমের জামাল পাকিস্তান সুপার লিগের দল পেশোয়ার জালমির হয়ে খেলেন। তিনি এখন পর্যন্ত পাকিস্তানের হয়ে ৮ টেস্ট, ৩ ওয়ানডে ও ৬ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। তাকে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে দেখা গেছে গত জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে। সম্প্রতি কেন্দ্রীয় চুক্তি থেকেও তিনি বাদ পড়েছেন।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দলে ২০ বছর বয়সী মাহলি বিয়ার্ডম্যান
ম্যাচ ফিক্সিংকে ফৌজদারি অপরাধ ঘোষণার আবেদন