ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মার ক্যারিয়ার শেষের পথে। অস্ট্রেলিয়ার কাছে সিরিজও হেরে গেছে তার দল। আজ শেষ ম্যাচে একসাথে জ্বলে উঠলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। অজিদের মাত্র ২৩৬ রানে গুটিয়ে দিয়ে কোহলি-রোহিত জুটিতেই জয়ের পথে ভারত। দীর্ঘদিন পর রোহিতের ব্যাটেও দেখা দিল সেঞ্চুরি।
এদিন রান তাড়ায় নেমে রোহিত ৬৩ বলে ফিফটি তুলে নেন। এরপর আরও মারমুখী হয়ে ওঠেন। ক্যারিয়ারের ৩৩তম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন ১০৫ বলে, হাঁকান ১১টি চার এবং ২টি ছক্কা। এর আগে ৫৬ বলে বিরাট কোহলিও ফিফটি পূরণ করেন। দুজনকেই দারুণ ছন্দে দেখাচ্ছে। যদিও কোহলি সেঞ্চুরি করার সুযোগ পাচ্ছেন না। কারণ, প্রতিপক্ষ তো অত রান করতেই পারেনি!
রোহিত সর্বশেষ সেঞ্চুরি করেছিলেন গত ৬ ফেব্রুয়ারি দেশের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে। সেটা ছিল ১১৯ রানের ইনিংস। এরপর ৮টি ওয়ানডে খেললেও তিন অংকের দেখা পাননি। এর মাঝে অবশ্য দুটি সত্তোরোর্ধ ইনিংস আছে। রোহিত-কোহলি দুজনেই স্রেফ ওয়ানডে ফরম্যাটে খেলেন। সাম্প্রতিক ব্যর্থতায় তাদের ক্যারিয়ার নিয়ে শঙ্কা জেগেছিল। তবে আজ সব শঙ্কা যেন উড়িয়ে দিলেন এই দুই অভিজ্ঞ ব্যাটার।
স্বরূপে বিরাট কোহলি; ‘ডাক’ চক্র থেকে বেরিয়ে করলেন উদযাপন
এল ক্লাসিকোর আগে বার্সেলোনা দলে দুঃসংবাদ