ঝিনাইদহের শৈলকুপা উপজেলার পাইকপাড়া গ্রামে মানসিক প্রতিবন্ধী শ্বশুরের বটির কোপে তার ছেলের বউ নিহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) ভোররাতে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমা খাতুন ওই গ্রামের আব্দুর রউফের স্ত্রী।
স্থানীয়রা জানায়, ভোররাতে লিমা খাতুন প্রকৃতির ডাকে সারা দিতে ঘর থেকে বের হয়। সেসময় শ্বশুর মুকুল শেখ ধারালো বটি দিয়ে তাকে আঘাত করে। লিমার আত্মচিকৎকারে পরিবারের লোকজন এসে তাকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
মুকুল শেখ মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছেন তার স্বজন ও এলাকাবাসী।
শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক আরিফুর রহমান বলেন, আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। লিমা খাতুন হাসপাতালে আসার আগেই মারা গেছেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাসুম খান জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিমার মরহেদ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত মুকুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
